1. admin@tangail.tv : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

জেল হত্যা দিবসে টাঙ্গাইলে জাতীয় চার নেতার ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি।

মনিরুজ্জামান মনির
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৩৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় চার নেতার জেল হত্যা দিবস আজ। এ উপলক্ষে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় চার নেতার ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপির নেতৃত্বে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে নেতাদের ম্যুরালে এই শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান আনিছ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, নাহার আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, সাধারণ সম্পাদক তোফাজ্জাল হোসেন খান তোফা প্রমুখ।

এ সময় আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জেল হত্যা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপির নেতৃত্বে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost