নিজস্ব প্রতিবেদক।। টাঙ্গাইলে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৮ জুন রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গ্রাম পুলিশদের জন্য বরাদ্দকৃত বাইসাইকেল ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। টাঙ্গাইলের ৫৫টি ইউনিয়নে নতুন নিয়োগপ্রাপ্ত ৮৩ জন পুরুষ ও ৮ জন মহিলা গ্রাম পুলিশকে মোট ৯১ টি বাইসাইকেল ও তাদের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার টাঙ্গাইলের উপপরিচালক শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ ফারজানা ইয়াসমিন, এনডিসি মোঃ খায়রুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তাগণ।
Leave a Reply