1. admin@tangail.tv : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

টাঙ্গাইলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৫০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।। টাঙ্গাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহসভাপতি আনিছুর রহমান, খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, নাহার আহমেদ, শাহজাহান আনছারী, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক এডভোকেট খোরশেদ আলম প্রমুখ ।

এছাড়াও জেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost