নিজস্ব প্রতিবেদক।। টাঙ্গাইল জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারী রবিবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলামের সভাপতিত্বে সভায় টাঙ্গাইল-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী,অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, সিভিল সার্জন ডাঃ মিনহাজ উদ্দিন মিয়া, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীরসহ জেলা আইনশৃংখলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply