1. admin@tangail.tv : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে কুপিয়ে হত্যা।

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ খান ঝলককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাতে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে৷ নিহত ওই গ্রামের শামিনুর খানের ছেলে৷

স্থানীয় সূত্রে জানা যায়, তারাবি নামাজ পড়ার জন্য জাহিদ বাড়ির পাশের মসজিদে যায়। পরে তিনি তারাবি নামাজ অর্ধেক পড়ে বাড়ি ফিরছিলেন। এসময় পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে৷ পরে খবর পেয়ে ঘটনাস্থলে থেকে জাহিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে নাগরপুর থানার ওসি এইচ এম জসিম উদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে৷ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost