1. admin@tangail.tv : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

টাঙ্গাইলে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।।
টাঙ্গাইলের সদর উপজেলার গালা গ্রামের ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার সকালে গালা বাজারে ছাত্র ও সর্বস্তরের জনসাধাণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বক্তব্য রাখেন কর্মসূচির প্রধান সমন্বয়ক তারেক হাসান, গালা বাজার সমিতির সভাপতি শামসুল হক, সমাজসেবক আনিসুর রহমান উত্তম, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ইতিপূর্বে গালা গ্রামে ৩/৪ মুক্তিযোদ্ধা ছিল। বিগত সরকারের আমলে অন্তত ১৮ জন মুক্তিযোদ্ধা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীত আবেদন তদন্ত সাপেক্ষে দেশের সকল ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলসহ তাদের আইনের আওতায় আনতে হবে। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে আহতদের সুস্থতা কামনা করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost