1. admin@tangail.tv : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

সিন্ডিকেট ভাঙ্গার দাবিতে কৃষক সমাবেশ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১০৬ বার পঠিত

গোপালপুর প্রতিনিধি: পাঁচ টাকায় চারা কিনে সার, শ্রম, ঘাম ঝড়িয়ে ফুল কপি চাষ করে। সেই ফুলকপি ২টাকায় বিক্রি করতে হচ্ছে। কৃষক যখন কিনতে যায় তখন একবার ঠকে, বিক্রি করতে গেলেও ঠকে। এভাবে কৃষকরা সর্বশান্ত হয়। কৃষি পণ্য সিন্ডিকেটের কাছে আবদ্ধ হয়ে থাকার প্রতিবাদ করেন এবং সিন্ডিকেট ভাঙ্গার দাবি জানান। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে।

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে, সারাদেশে ৩মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় কৃষান, কৃষাণীরা কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ নিয়ে মিছিল সহকারে সমাবেশে অংশ নেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বেলা ১২টায়, হেমনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে মুঠোফোনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু।

উপজেলা কৃষক দলের সভাপতি অধ্যাপক মোঃ হাতেম আলী মিঞার সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান শামীম (ভিপি) । বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, বিএনপি নেতা শাহজাহান ভিপি, জাসাস সভাপতি শাহনূর আহমেদ সোহাগ, পৌর কৃষক দলের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ হেমনগর, নগদাশিমলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. খন্দকার কামরুল ইসলাম বাবু ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost