1. admin@tangail.tv : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

হাসিনার আমলে আলেমদের লিস্ট করে কারাগারে পাঠানো হতো: শাকিল উজ্জামান

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি: গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও উচ্চতর সদস্য শাকিল উজ্জামান বলেছেন- স্বৈরাচার শেখ হাসিনার আমলে দুর্নীতিবাজদের লিস্ট না হলেও আলেমদের লিস্ট করে ঠিকই কারাগারে পাঠানো হতো। কোরআন ও দ্বীণের বাণী প্রচারেও বাঁধা দিতো, আলেমদের নির্যাতন করতো। কেউ তার বিরুদ্ধে কথা বললেই বিভিন্ন ট্যাগ দিতো।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিয়া ইউনিয়নের মারকাযুল উলূম নূরানী হাফিজিয়া ও ক্বওমী মহিলা মাদরাসার উদ্যোগে ওয়াজ মাহফিলে তিনি এসব কথা বলেন।

শাকিল উজ্জামান আরও বলেন, কোরআনের আলোকে ওয়াজ মাহফিলে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের কথা বললে তার বিরুদ্ধে গেলে আলেমদেরকে জেল-জুলুম ও করাভোগ করতে হয়েছে। পরে তাদের অমানুষিক নির্যাতন এবং কারাগারের কনডেম সেলে রাখা হতো। পরিবার ও কারো সাথে কথা বলতে দিতো না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost