1. admin@tangail.tv : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

টাঙ্গাইলে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৯৯ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।

১ মার্চ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন জনসেবা চত্বরে পবিত্র রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর উপদেষ্টা ফরিদা আখতার ।

এতে গরুর মাংস ৬৫০ টাকা কেজি, ড্রেসড্ মুরগী এক কেজি ২৫০ টাকা এবং ডিম এক ডজন ১১৪ টাকা, গরুর দুধ ৮০ টাকা লিটার বিক্রি করা হয়। সপ্তাহে পাঁচদিন এই কর্মসুচি চলবে পুরো রমজান মাসে।
সময় উপদেষ্টা বলেন, রমজান মাসে মাংস, দুধ, ডিমসহ যে সকল জরুরী পন্যের চাহিদা বেশী রয়েছে আমরা দেখাতে চাচ্ছি সেসকল পন্য এই দামে বিক্রি করা সম্ভব। তিনি বলেন, যে সকল এলাকায় নিন্ম আয়ের মানুষ বেশি থাকে এবং জুলাই বিপ্লবে যে সকল এলাকার মানুষের ব্যপক সম্পৃক্তা ছিল। সে সকল জায়গা বেছে নেয়া হয়েছে এই কর্মুচির জন্য। ঢাকায় ২৫ টি সহ সকল জেলা এবং বেশ কিছু উপজেলায় এই কার্যক্রম চালু করা হয়েছে বলে জানান তিনি। সারা বছর এ কার্যক্রম চালুর করার চেষ্টা হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন ও জেলা মৎস ও প্রানী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost