1. admin@tangail.tv : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

নাগরপুরে ফিলিস্তিনে গণহত্যা মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৯৭ বার পঠিত

নাগরপুর প্রতিনিধি : সংযম ও পবিত্র মাস মাহে রমজানে ফিলিস্তিনে ইসরাইলি বাহিনী ও ভারতের নাগপুরে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন তৌহীদি জনতা। 

শুক্রবার(২১ মার্চ) বিকালে বাংলাদেশ খেলাফত যুব মজলিশ নাগরপুর শাখার উদ্যোগে বাদ জুমা নাগরপুর সরকারি কলেজ জামে মসজিদের সামনে থেকে শুরু হয় এ বিক্ষোভ মিছিল। মিছিলটি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মসজিদের সামনে এসে শেষ হয়।

ইত্তেহাদুল উলামা ওয়াল হুফ্ফাজ নাগরপুর এর সেক্রেটারী মাওলানা আল হেলাল এর পরিচালনায় এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, নাগরপুর বাজার জামে মসজিদের খতীব মাওলানা মো. রফিকুল ইসলাম, নাগরপুর বাজার জামে মসজিদ এর পেশ ইমাম মাওলানা মো. রফিকুল ইসলাম আমিনী। 

বক্তারা ফিলিস্তিনে ইসরাইলী বাহিনী ও ভারতের মুসলিমদের উপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে সকল মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান। বিশ্বের নেতাদের এ নির্মম হত্যা বন্ধের জোড়ালো পদক্ষেপ গ্রহণের পাশাপাশি প্রয়োজনে মুসলিম বিশ্বের সকল দেশকে সন্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে আহবান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost