1. admin@tangail.tv : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

নাগরপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে উপজেলা সরকারি হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষের সামনে ৩ ঘণ্টার কর্মবিরতি পালন করেন তারা। আন্দোলনকারীরা জানান, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদ সৃষ্টির পর থেকে তাতে পদোন্নতির কোন সুযোগ রাখা হয়নি। বারবার আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করেনি মন্ত্রণালয়। দাবি আদায়ে আগামীকাল দেশের সকল স্বাস্থ্য কেন্দ্রে কমপি­ট শাট-ডাউন কর্মসূচি দেয়া হয়। এদিকে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মসূচিতে ভোগান্তিতে পড়েন রোগীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost