1. online@tangail.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. info@tangail.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. admin@tangail.tv : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

১৪৪ ধারা উপেক্ষা করে আবারও সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে চরম উত্তেজনা বিরাজ করছে। একজন নিহত হওয়ার ঘটনায় পুনরায় সহিংসতার আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার সকালে অন্তত তিনটি বাড়িতে আগুন দেওয়া এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে দুই পক্ষের লোকজন বিভিন্ন স্থানে অবস্থান নেওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এর আগে বৃহস্পতিবার দফায় দফায় সংঘর্ষে কালাম তালুকদার নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গোপালপুর উপজেলার গোল পেঁচা ও ভূঞাপুর উপজেলার জগৎকুড়া গ্রামের মধ্যে গত ২২ এপ্রিল দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরই জের ধরে গতকাল বিকালে পুনরায় সংঘর্ষে জড়ায় দুটি গ্রামের লোকজন। দেশীয় অস্ত্রসহকারে চলে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। এসময় কমপক্ষে ১০টি বাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর করা হয়।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সংঘর্ষ দুই গ্রামের গণ্ডি পেরিয়ে একাধিক এলাকায় ছড়িয়ে পড়ছে। ১৪৪ ধারা উপেক্ষা করে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি সকলকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost