1. online@tangail.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. info@tangail.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. admin@tangail.tv : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

টাঙ্গাইলে বাস মালিক সমিতির মৃত্যুবরণকারী সদস্যদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক  : টাঙ্গাইল জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মৃত্যু বরণকারী সদস্যদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। টাঙ্গাইল জেলা বাস-মিনি বাস মালিক সমিতির আয়োজনে ০৭ আগষ্ট শুক্রবার সকালে বাস টার্মিনাল ভবনে উক্ত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমিতির মৃত্যুবরণকারী ১৪ জন সদস্যের প্রত্যেক পরিবারকে ৫০,০০০/-( পঞ্চাশ হাজার) টাকা করে অনুদান প্রদান করা হয়।

টাঙ্গাইল জেলা বাস-মিনি বাস মালিক সমিতির আহবায়ক ও জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ( মিনিবাস) তারেকুল ইসলাম খান ঝলক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বাস-মিনি বাস মালিক সমিতির সদস্য সচিব নিলুফা ইয়াসমিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার আতিকুজ্জামান টুটুল, যুগ্ম আহ্বায়ক (বাস) সৈয়দ জাদিদুল হক জাদিদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost