1. online@tangail.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. info@tangail.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. admin@tangail.tv : admin :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে টাঙ্গাইলের এনায়েতপুরে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত।

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : ‘সৃষ্টি কুলের শ্রেষ্ঠ ঈদ,দয়াল রাসুল (সাঃ) এর জন্য ঈদ’ স্লোগানে টাঙ্গাইল সদরের এনায়েতপুরে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

দেওয়ানবাগ দরবার শরীফের সুফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (রহঃ) এর অনুসারী এনায়েতপুর গ্রামের আশেকে রাসুল জাকেরবৃন্দের আয়োজনে এবং উক্ত দরবার শরীফের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) আহ্বানে ২২ আগষ্ট শনিবার সকালে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়।

আনন্দ র‍্যালি এনায়েতপুর এলাহী বকস’র বাড়ির সামন থেকে বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় এলাহী বকস’র বাড়িতে এসে শেষ হয়।

আনন্দ র‍্যালিতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, দেওয়ানবাগ দরবার শরীফের টাঙ্গাইল জেলার সমন্বয়ক মোঃ মনির হোসেন, এনায়েতপুর এলাকার আশেকে রাসূল হাফিজুর রহমান, আশেকে রাসুল আমিনুল ইসলাম, আশেকে রাসুল আতোয়ার রহমান এবং এনায়েতপুর গ্রামের আশেকে রাসুল জাকেরবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost