1. online@tangail.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. info@tangail.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. admin@tangail.tv : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

গ্রাম আদালতের কার্যক্রম বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির ন্যায় বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার কর্তৃক বাস্তবায়িত গ্রাম আদালত সক্রিয়করণ (৩য়) পর্যায় প্রকল্পের আওতায় টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে সোমবার ( ১৪ সেপ্টেম্বর ) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার- প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুমাইয়া মমিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোসাঃ লায়লা আঞ্জুমান বানু। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সেলিম মিঞা,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাধারণ শাখা, এনজিও শাখা, মোঃ নাজমুস সাকিব,গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের (ইএসডিও) জেলা ম্যানেজার সাইয়্যেদ আহমদ প্রমুখ।

সভায় আলোচকগণ, সুপরিকল্পিতভাবে প্রচার-প্রচারনা কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সাধারন মানুষকে সচেতন করা এবং গ্রাম আদালতের মাধ্যমে বিচারিক সেবা গ্রহনে সকলকে উদ্বুদ্ধ করার জন্য সকল দপ্তর ও প্রতিষ্ঠানে নিয়মিত কার্যক্রমের মধ্যে গ্রাম আদালত বিষয়ে আলোচনার প্রতিশ্রুতি প্রদান করেন। গ্রাম আদালত আইন ও বিধিমালা বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আলোচনা করেন । প্রকল্প বাস্তবায়নে সরকারকে মাঠ পর্যায়ে সুনামের সাথে সহায়তা করে আসছে বাস্তবায়ন সহযোগী সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost