1. online@tangail.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. info@tangail.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. admin@tangail.tv : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা: টাঙ্গাইলে কর্মবিরতি ও জরুরি বিভাগে তালা ঝুলিয়ে বিক্ষোভ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) টাঙ্গাইল মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকবৃন্দের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ কর্মসূচির একপর্যায়ে ক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের জরুরি বিভাগের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে চিকিৎসকরা জরুরি বিভাগের তালা খুলে দেন।
আন্দোলনরত চিকিৎসকরা জানান, হাসপাতালে কর্তব্যরত অবস্থায় বহিরাগত বা রোগীর স্বজনদের পক্ষ থেকে এক ইন্টার্ন চিকিৎসকের ওপর আকস্মিক হামলা চালানো হয়। এ ঘটনা ছড়িয়ে পড়লে চিকিৎসকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। নিরাপত্তা ও বিচারের দাবিতে চিকিৎসকরা তাত্ক্ষণিকভাবে কর্মবিরতি ঘোষণা করে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। বেলা দুইটার দিকে বিক্ষুব্ধ চিকিৎসকরা হাসপাতালের জরুরি বিভাগে তালা লাগিয়ে দেন। এতে কিছু সময়ের জন্য চিকিৎসা সেবা ব্যাহত হয়। তবে তালা লাগানোর প্রায় ২০ মিনিট পর হাসপাতাল কর্তৃপক্ষ এসে হামলাকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিলে পরিবেশ শান্ত হয় এবং তালা খুলে দেওয়া হয়।
বিক্ষোভ সমাবেশে ইন্টার্ন চিকিৎসকরা বলেন, হাসপাতালে প্রতিনিয়ত চিকিৎসকরা জীবনবাজি রেখে সেবা দিয়ে যাচ্ছেন, অথচ তাদের ন্যূনতম নিরাপত্তা নেই। চিকিৎসকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন ডা. শাহরিয়ার রহমান (দীপু), ডা. তাসনিম হোসাইন, ডা. নাজমুল হাসান সরকার, ডা. খান আমাতুন নূরনাহাম এবং ডা. সানজিদা আয়েশা সিদ্দিকা ঐশীসহ অন্যান্য চিকিৎসক নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost