1. online@tangail.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. info@tangail.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. admin@tangail.tv : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি সহ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২৬ সেপ্টেম্বর শনিবার সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ময়মনসিংহ রোডে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আবু সাইদ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ,কে, মনিরুল হক ভিপি মুনীর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost