
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তাররোধে “জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য, মূল্যবোধ সংরক্ষণ ও বিকাশের গুরুত্ব” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে, জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শরীফা হক এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: মাহবুব হাসান, টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন জামে মসজিদের ইমামগণ।
Leave a Reply