1. online@tangail.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. info@tangail.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. admin@tangail.tv : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

টাঙ্গাইল সদরে গালা’য় ৪নং ওয়ার্ডে মাদক বিরোধী মতবিনিমিয় ও আলোচনা সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজ, সন্ত্রাস বিরোধী মতবিনিমিয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর শুক্রবার বিকেলে খলদবাড়ী স্কুল মাঠ প্রাঙ্গণে ৪নং ওয়ার্ডের এলাকাবাসী এবং ২নং গালা ইউনিয়ন কমিউনিটি পুলিশের আয়োজনে উক্ত মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজ, সন্ত্রাস বিরোধী মতবিনিমিয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২নং গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর ফাঁড়ির ইনচার্জ মোঃ রাহেদুল ইসলাম, গালা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ, খলদবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ কামরুজ্জামান, ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ সুমন অহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আরজু মন্ডল, সাবেক বিএনপি নেতা ও সমাজসেবক মোঃ আঃ মান্নান, বিশিষ্ট সমাজসেবক মোঃ কুদ্দরত আলী, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে হাজী তোফাজ্জল হোসেন, এসএসএস টাঙ্গাইল সদরের জোনাল ম্যানেজার এসএসএস মোঃ আব্দুর রউফ, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোঃ মোতালেব হোসেন, মোঃ আঃ কাদের প্রমুখ।

সভায় অতিথিবৃন্দ মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজ, সন্ত্রাস বিরোধী গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং এলাকায় মাদক নির্মুল করতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost