
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে শিক্ষার সার্বিক মানোন্নয়নে শিক্ষকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি।
টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে মতবিনিময় প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন,জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সদস্য সচিব, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply