
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের শেষের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার মহেড়া রেলস্টেশনের সামনে এ ঘটনাটি ঘটে।
পাকিসী বিভাগের ট্রাফিক ইনস্পেকটর হাবিবুর রহমান জানান, ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের (৭৬৫) শেষ বগিটির পেছনের অংশ লাইনচ্যুত হয়। লাইনচ্যুত বগিটির চাকা ও রেললাইন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে আছে। লাইনচ্যুত বগিটি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন রওনা হয়েছে। উদ্ধারের পর পরই রেলপথ স্বাভাবিক হয়ে যাবে।
এসময় তিনি আরও জানান, চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। লাইন বাকা হয়ে গেছে, প্যাডেল ক্লিপ ভেঙে গেছে এবং স্লিপারও ক্ষতিগ্রস্ত হয়েছে।
Leave a Reply