নিজস্ব প্রতিবেদক।।
স্ত্রী ডিভোর্স দিয়ে দুধ দিয়ে গোসল করলেন যুবলীগ নেতা অমিত রাজ।দাম্পত্য জীবনে কলহের জেরে তাদের মধ্য ডিভোর্স হয়।এঘটনার পর যুবলীগ নেতা অমিত রাজ এর দাদী মোনোয়ারা বেগম অমিত রাজকে দুধ দিয়ে গোসল করিয়ে দেয়।এঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃস্টি হয়।
ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামে। সে মৃত মজিবুর রহমানের ছেলে।
অমিত রাজ মুঠোফোনে জানায় তার স্ত্রী পরকীয়া প্রেমে জরিয়ে গত তিন মাস আগে পালিয়ে যায়।এ বিষয়ে থানায় জিডি করেছিলেন। কিছুদিন পর তার স্ত্রী ফিরে এসে তার পরিবারের বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর অভিযোগ করেন।শনিবার ২১ আগস্ট ডিবি কার্যালয়ে বসে ৩ লক্ষ টাকা (দেনমোহর) টাকার বিনিময়ে তাদের মধ্য ডিভোর্স হয়।এর পর তার তিন বছরের ছেলেকে বুঝে নিয়ে বাড়ি ফিরে দুধ দিয়ে গোসল করেন।
সে বলেন প্রেম করে বিয়ে করে সুখি হতে পারলাম না। এটা আমার ব্যর্থতা।
Leave a Reply